Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Kylian Mbappe:আল হিলাল নিয়ে এমবাপ্পে নীরবতা ভাঙলেন টুইটারে

Mbappe broke his silence on Al Hilal on Twitter
Mbappe broke his silence on Al Hilal on Twitter

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ফুটবল–বিশ্বে এখন আলোচনা একটাই—কিলিয়ান এমবাপ্পের দলবদল। গতকাল সৌদি আরবের ক্লাব আল হিলাল ফরাসি স্ট্রাইকারকে পেতে পিএসজিকে ৩০ কোটি ইউরোর প্রস্তাব দেওয়ার পর ফুটবল–বিশ্বে রীতিমতো ঝড়ই উঠেছে।

শুধু ফুটবল–বিশ্ব কেন, পুরো খেলার জগৎই এ নিয়ে আলোচনায় ব্যস্ত। সেটা হবে নাই–বা কেন, আল হিলাল শুধু পিএসজিকে বিশ্ব রেকর্ড গড়া ট্রান্সফার ফির প্রস্তাবই দেয়নি, এমবাপ্পেকে তারা বছরে দিতে চেয়েছে ৬৯ কোটি ৫০ লাখ ইউরো!

এমবাপ্পের এই লোভনীয় প্রস্তাব নিয়ে মজা করেছেন দুই বাস্কেটবল তারকা লেব্রন জেমস ও জিয়ান্নিস আন্তেতোকুন্মপো। লেব্রন জেমস টুইট করেছেন, এক বছরের চুক্তিতে তিনি সৌদি আরবের প্রো লিগের দল আল হিলালে যেতে চান।নাইজেরিয়ান বংশোদ্ভূত গ্রিক বাস্কেটবল তারকা আন্তেতোকুন্মপো লিখেন, ‘আল হিলাল, তোমরা আমাকে নিতে পারো। আমি দেখতে কিলিয়ান এমবাপ্পের মতো।’

পিএসজি প্রাক্‌–মৌসুম প্রস্তুতি ম্যাচ খেলার জন্য এই মুহূর্তে জাপানে আছে। সেখানে তারা আজ বাংলাদেশ সময় ৪টা ২০ মিনিটে সৌদি আরবেরই ক্লাব ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে নামবে। কিন্তু এই সফরের পিএসজি দলে নেই এমবাপ্পে। তাঁকে বাদ দিয়েই এশিয়া সফরে গেছে প্যারিসের ক্লাবটি।

এমবাপ্পে আপাতত প্যারিসে থাকলেও দলবদলের ব্যাপারে কথা বলতে এখন পর্যন্ত সংবাদমাধ্যমের মুখোমুখি হননি। তবে পিএসজির ফরাসি ফুটবলার আল হিলালের প্রস্তাব নিয়ে নীরবতা ভেঙেছেন টুইটারে ‘হেসে’! আন্তেতোকুন্মপোর টুইটের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি একরাশ হাসির ইমোজি দিয়ে।

গত মাসে চিঠি দিয়ে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করার বিষয়টি জানানোর পর এমবাপ্পের দলবদল নিয়ে আলোচনা শুরু হয়। চিঠি পেয়ে পিএসজি তাঁকে এবারের দলবদলেই বিক্রি করার জন্য উঠেপড়ে লাগে।

গুঞ্জন ওঠে, এমবাপ্পে রিয়াল মাদ্রিদে যাবেন। কিন্তু এ মৌসুমে নয়। পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে আগামী মৌসুমে। কারণ, চুক্তির মেয়াদ শেষ করলে তিনি বিশাল অঙ্কের ‘আনুগত্য’ বোনাস পাবেন। কিন্তু পিএসজি তাঁকে মুক্ত খেলোয়াড় হিসেবে ছাড়তে চায় না। তাহলে যে ট্রান্সফার পাবে না তারা। রিয়াল আবার এমবাপ্পের মুক্ত খেলোয়াড় হওয়ার অপেক্ষায় আছে।

এর মধ্যেই আল হিলাল প্রস্তাব নিয়ে এসেছে। এতে রাজিও হয়ে গেছে পিএসজি। তারা আল হিলালকে এমবাপ্পের সঙ্গে আলোচনায় বসতে বলেছে।

You might also like!