Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

Marsha : মাইকেল ফেলপসের রেকর্ড ভাঙলেন মারশাঁ

Marsha (symbolic picture)
Marsha (symbolic picture)

 

প্যারিস, ২৯ জুলাই : অলিম্পিকে সাঁতারের রাজা ফেলপসের রেকর্ড এখন ফ্রান্সের মারশাঁরের দখলে। চলতি প্যারিস অলিম্পিকে তার এক রেকর্ড নিজের করে নিলেন ফ্রান্সের লিওঁ মারশাঁ। গতকাল প্যারিস অলিম্পিকের অ্যাকুয়াটিকস সেন্টারে লিওঁ মারশাঁ নতুন অলিম্পিক রেকর্ড গড়ে ছেলেদের ৪০০ মিটার ব্যক্তিগত মেডলির সোনা জিতেছেন।

মারশাঁ ভেঙেছেন ২০০৮ বেইজিং অলিম্পিকের সাঁতার কিংবদন্তি মাইকেল ফেলপসের গড়া রেকর্ড। ৪ মিনিট ০২.৯৫ সেকেন্ড সময় নিয়েছেন মারশাঁ। বেইজিংয়ে ফেলপস সময় নিয়েছিলেন ৪ মিনিট ০৩.৮৪ সেকেন্ড। ২০২৩ সাল পর্যন্ত এটিই ছিল বিশ্ব রেকর্ড। গত বছর জাপানে ৪ মিনিট ০২.৫০ সেকেন্ড সময় নিয়ে ফেলপসের রেকর্ড ভাঙেন মারশাঁ।

You might also like!