Manchester City: আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজের গোল-অ্যাসিস্টে জিতল ম্যানচেস্টার সিটি
দুরন্ত বার্তা ডেস্কপ্রকাশিত:
Manchester City (File Picture)
ম্যানচেস্টার, ৭ মার্চ: চ্যাম্পিয়নস লিগে কোপেনহেগেনের বিরুদ্ধে আর্জেন্টাইন তারকা হুলিয়ানের একটি আসিস্ট ও একটি গোলে জিতল ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতল ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বুধবার রাতে জয় দিয়ে কোয়ার্টার ফাইনালে গেল পেপ গার্দিওলার শিষ্যরা। দুই লেগ মিলিয়ে তাঁরা জিতল ৬-২ গোলে। খেলার শুরুর ৫ মিনিটেই গোল পায় স্বাগতিক ম্যানচেস্টার সিটি। আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ পাশ থেকে দারুণ এক ভলিতে গোল করেন ম্যানুয়েল আকানজি। এই গোলের ৪ মিনিট পর হুলিয়ান আলভারেজ গোলের বাবধান বাড়ান ২-০। ম্যাচের ২৯ মিনিটে ব্যবধান ২-১ করতে সক্ষম হয় সফরকারী দল। কিন্তু প্রথমার্ধের শেষ মুহূর্তে আবার গোল করে ম্যানচেস্টার সিটি। আরলিং হলান্ডকে গোল করতে এবার সহায়তা করেন রদ্রি। দ্বিতীয়ার্ধে আর গোল হয়নি। তাতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় সিটিজেনদের।