Game

2 years ago

Manchester City:দারুণ জয়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু ম্যানচেস্টার সিটির

Manchester City
Manchester City

 

ম্যানচেস্টার, ২০ সেপ্টেম্বর : চ্যাম্পিয়ন্স লিগ দারুণ ভাবে শুরু করল ম্যানচেস্টার সিটি। প্রথম ম্যাচে সার্বিয়ান ক্লাব রেড স্টার বেলগ্রেডকে ৩-১ গোলে হারিয়েছে তারা। আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ জোড়া গোল করেছেন ও রদ্রি একটি গোল করেছেন।

শক্তিশালী দল হিসেবেই বেলগ্রেডের মুখোমুখি হয় ম্যানসিটি। কিন্তু ৪৫ মিনিটে এক গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। নিজেদের মাঠে গোলের খাতা খুলতে দ্বিতীয়ার্ধ পর্যন্ত অপেক্ষা করতে হয় সিটিজেনদের।

You might also like!