Game

3 years ago

Mahammad Shami: আমেদাবাদে শেষ টেস্টে দলে ফিরতে পারেন মহম্মদ শামি

Mohammad Shami
Mohammad Shami

 

মুম্বই, ৪ মার্চ  : আমদাবাদে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ তথা শেষ টেস্টে ফের দলে ফেরানো হতে পারে পেসার মহম্মদ শামিকে। সূত্রের খবর, ইন্দোরে সদ্য শেষ হওয়া তৃতীয় টেস্টে শামির পরিবর্তে দলে নেওয়া উমেশ যাদব তেমন দাগ কাটতে পারেনি। ফলে শেষ টেস্ট জিতে সিরিজ পকেটে পুরতে ফের শামিকেই ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাগপুর ও দিল্লি টেস্টে দলে ছিলেন অন্যতম সফর পেসার। এমনকী প্রথম দুই টেস্টে স্পিন সহায়ক উইকেটেও ভাল বল করেছিলেন শামি। দলকে ভাল শুরু দিয়েছেন। উইকেট তুলেছেন। তাই ইন্দোর টেস্টে সফল বোলারকে দলের বাইরে রাখার ঘোষণার পরেই অনেকে অবাক হয়েছিলেন। শামিকে কেন বাইরে রাখা হল তা নিয়ে স্পষ্ট করে কিছু জানায়নি টিম ম্যানেজমেন্ট।

সূত্রের খবর, প্রথম তিন টেস্টের পিচ নিয়ে সমালোচনার ঝড় ওঠায় আমদাবাদে আর ঘূর্ণি পিচ করতে চাইছে না বিসিসিআই। উল্টে মিডিয়াম পেসার সহায়ক উইকেট করা হবে। আর সেক্ষেত্রে মহম্মদ শামি অনেকটাই কার্যকরী হবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। শামির সঙ্গে উমেশ যাদব নাকি মহম্মদ সিরাজকে রাখা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেননি টিম ইন্ডিয়ার হেড স্যার রাহুল দ্রাবিড়।

You might also like!