Game

2 years ago

Liverpool Vs Chelsea:লিগ কাপের ফাইনালে লিভারপুল, মুখোমুখি চেলসির

Liverpool Vs Chelsea
Liverpool Vs Chelsea

 

লিভারপুল, ২৫ জানুয়ারি : প্রথম লেগে ২-১ গোলে জয়ে এগিয়ে ছিল লিভারপুল। প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যায় ইয়ুর্গেন ক্লপের দল। দ্বিতীয়ার্ধের শেষ দিকে সেই গোল পরিশোধ করে লড়াইয়ে ফেরে ফুলহ্যাম। তবে আর গোল করতে পারেনি তারা। ড্র করেই লিগ কাপের ফাইনালে উঠেছে লিভারপুল। বুধবার (২৪ জানুয়ারি) রাতে লিগ কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে ১-১ গোলে ড্র করেছে ফুলহ্যাম এবং লিভারপুল। দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে এগিয়ে থাকায় ফাইনালে উঠেছে অল রেডরা।১৪–তম বারের মতো টুর্নামেন্টের ফাইনালে উঠল লিভারপুল। ওয়েম্বলি স্টেডিয়ামে আগামী ২৫ ফেব্রুয়ারি শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে চেলসি ও লিভারপুল। উল্লেখ্য মিডলসব্রার বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলে হারের পর গত মঙ্গলবার ফিরতি ম্যাচে ৬-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে চেলসি।

You might also like!