Breaking News
 
School Education Department: শিক্ষক দিবসেই শিক্ষকের গায়ে হাত! প্রধান শিক্ষককে মারধরের ভিডিও ভাইরাল, অ্যাকশনে স্কুলশিক্ষা দপ্তর Raghav Chadha: বিজেপিতে যোগের পরেই ‘বিতাড়িত’! ভোটের মুখে পাঞ্জাবের তালিকা থেকে বাদ রাঘব, নাম উঠল দিল্লিতে Jadavpur Gerua Michil: ‘গেরুয়ার সম্মানে’ রাজপথে সন্ন্যাসীরা! যাদবপুরের মিছিলের নেতৃত্বে শুভেন্দু Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের

 

Game

3 years ago

Lionel Messi:মেসিকে নিষিদ্ধ করল পিএসজি, অনুমতি ছাড়াই গিয়েছিলেন সৌদিতে

Lionel Messi
Lionel Messi

 

প্যারিস, ৩ মে : অনুমতি ছাড়াই সৌদি আরবে যাওয়ার জন্য লিওনেল মেসিকে ২ সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা করল পিএসজি। এ সময়ের মধ্যে পিএসজির হয়ে কোনো ম্যাচ কিংবা অনুশীলনে অংশ নিতে পারবেন না মেসি। সেই সঙ্গে তিনি পাবেন না কোনো আর্থিক সুবিধাও। নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি। যার অর্থ, পিএসজিতে মেসির ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে আগামী মাসেই।

পিএসজি-র হয়ে মেসি শেষ খেলেছেন রবিবার। লিগ আঁতে লঁরার বিপক্ষে খেলার পরই ক্লাব কর্তৃপক্ষের কাছে সৌদি সফরের যাওয়ার অনুমতি চেয়েছিলেন। দলের অনুশীলন সূচি তাঁকে অনুমতি দেননি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস। অনুমতি না পাওয়ার পরও পরিবার নিয়ে সৌদি আরবে যান আর্জেন্টাইন অধিনায়ক। তখনই আভাস ছিল, এ জন্য শাস্তি হতে পারে মেসির। আর তাই হল।

You might also like!