Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Bayer Leverkusen wins the German Cup :জার্মান কাপের শিরোপা জিতে মরসুম শুরু করল লেভারকুসেন

Bayer Leverkusen wins the German Cup
Bayer Leverkusen wins the German Cup

 

বে-অ্যারেনা (জার্মানি), ১৮ আগস্ট : আগের মরসুমের মত এবারও জার্মান কাপ শিরোপা জিতে নতুন মরসুমের সূচনা করল বায়ার লেভারকুসেন। স্টুটগার্টের বিপক্ষে ২-২ গোলের সমতার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে স্টুটগার্টকে হারিয়ে শিরোপা জিতেছে জাবি আলোনসোর দল।

বে–অ্যারেনায় ম্যাচের ১১ মিনিটেই ভিক্টরবোনিফেইসের গোলে এগিয়ে যায় লেভারকুসেন। ৪ মিনিটের পর স্টুটগার্টকে সমতায় ফেরান এনজো মিলট। এরপর ৩৭ মিনিটে প্রতিপক্ষ লেভারকুসেনের খেলোয়াড়কে ট্যাকল করতে গিয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন মার্টিন টরিয়ের। এরপর ম্যাচের বাকি সময় ১০ জন নিয়েই খেলতে হয় লেভারকুসেনকে। ম্যাচের ৬৩ মিনিটে ১০ জনের লেভারকুসেনের বিপক্ষে এগিয়ে যায় স্টুটগার্ট। এরপর খেলা শেষ মুহূর্তে অর্থাৎ ৮৮ মিনিটে প্যাটট্রিক শিকের গোলে সমতায় ফেরে লেভারকুসেন। ম্যাচের বাকি সময় আর গোল হয়নি। ফল নির্ধারণের জন্য ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

জাভি আলোনসো দায়িত্ব নেওয়ার পর এটি বায়ার্নের তৃতীয় শিরোপা। এর আগে বুন্দেসলিগা ও জার্মান কাপের শিরোপাও জিতেছিল তারা।বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে এই জয় লেভারকুসেনকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…