Breaking News
 
Suvendu Adhikari : গুজব নয়, সরাসরি পরিষেবা! অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বাড়িতে যাবেন সরকারি প্রতিনিধিরা Celina Jaitly files FIR against husband Peter Haag:আইনি লড়াই তীব্রতর, FIR-এর জবাবে সেলিনার বিরুদ্ধে ৫০ কোটির মামলা ও নোটিস পিটারের Iran US conflict: মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা, ইরানের পথে মালবাহী জাহাজে মিসাইল হামলা Gilgit Baltistan elections 2026: পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গিলগিট-বালটিস্তান, ভোটের ময়দানে জঙ্গিদের নামিয়ে বিতর্কে মুনির Mamata Banerjee : ‘এখন স্যালাইন-অক্সিজেনেই রাখা হয়েছে’, অভিষেককে নিয়ে উদ্বেগের মাঝে মমতার বড় ইঙ্গিত Arsenal vs PSG 1-1 (PEN 3-4): ইউরোপ জয়ের মঞ্চে পিএসজির উল্লাস, টাইব্রেকারে আবারও খালি হাতে আর্সেনাল

 

Game

1 month ago

La Liga: লা লিগা, বের্নাবেউয়ে রিয়াল মাদ্রিদকে রুখে দিল জিরোনা

Real Madrid 1-1 Girona, La Liga
Real Madrid 1-1 Girona, La Liga

 

সান্তিয়াগো, ১১ এপ্রিল :সান্তিয়াগো বের্নাবেউয়ে শুক্রবার রাতে লা লিগা রিয়াল মাদ্রিদ ও জিরোনার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে জয়হীন রইল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের শুরুতে ফেদেরিকো ভালভের্দের চমৎকার গোলে এগিয়ে যায় রিয়াল। কিছুক্ষণ পরই দুর্দান্ত গোলে সমতা ফেরান তমাস লেমা।

উল্লেখ্য,লা লিগায় গত রাউন্ডে মায়োর্কার মাঠে ২-১ গোলে হেরেছিল রিয়াল। এরপর চ্যাম্পিয়ন্স লিগে গত মঙ্গলবার ঘরের মাঠে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের কাছে একই ব্যবধানে হেরেছিল তারা। আগামী বুধবার ফিরতি লেগের আগে জয়ে ফেরা হল না রিয়াল মাদ্রিদের। পুরো ম্যাচে ৬১ শতাংশ বল পজেশন রেখে গোলের জন্য রিয়াল শট নেয় মোট ২২টি, যার ৯টি ছিল লক্ষ্যে। জিরোনার ১০ শটের ২টি লক্ষ্যে ছিল। ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লা লিগায় দুই নম্বরে আছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সিলোনা ৭৬ পয়েন্ট নিয়ে আছে শীর্ষস্থানে। এখন এস্পানিওলের বিপক্ষে জিতে ৯ পয়েন্ট এগিয়ে যাওয়ার হাতছানি শিরোপাধারীদের সামনে।

You might also like!