Breaking News
 
CM Suvendu Adhikari: ‘সরকারি অনুদান নেব না’! শুভেন্দুর আবেদনে সাড়া, মুখ্যমন্ত্রীর তহবিলে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের Purnadas Baul Suvendu Adhikari: জমি জট নিয়ে শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল! ‘কথায় ওঠবস করব না বলে…’, মমতাকে তোপ ছেলের Calcutta High Court: কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ রবীন্দ্র ভি ঘুগের Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির

 

Game

3 years ago

TATA IPL 2023 : কোহলিদের জয়ে চাপ বাড়ল কলকাতার, কোন অঙ্কে প্লে-অফে যাওয়ার সুযোগ থাকবে নাইট রাইডার্সের

Nitish Rana Captain of KKR (File Picture )
Nitish Rana Captain of KKR (File Picture )

 

কলকাতা, ১৯ মে : বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্সের জয়ে প্লে-অফের লড়াইয়ে কিছুটা চাপ তৈরি হল কলকাতা নাইট রাইডার্সের। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট তালিকায় প্রথম চারে ঢুকে পড়েছে আরসিবি। তাতে সমস্যায় পড়ে গেছে কলকাতা। হায়দরাবাদকে হারিয়ে ১৩ ম্যাচে বেঙ্গালুরুর পয়েন্ট ১৪। নেট রান রেটে মুম্বই ইন্ডিয়ান্সকে টপকে চার নম্বরে উঠে এসেছে আরসিবি। আরসিবির বাকি আছে আর একটা ম্যাচ। লিগ পর্যায়ের শেষ ম্যাচে তারা ঘরের মাঠে খেলবে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে। সেই ম্যাচ জিতলে কোহলিদের পয়েন্ট হবে ১৬। এরপরেও অবশ্য সরাসরি প্লে-অফ যাওয়া হবে না আরসিবির।

চেন্নাই, লখনউ ও মুম্বইয়ের মধ্যে কোনও একটি দল পয়েন্ট নষ্ট করলে তবেই শেষ চার নিশ্চিত হবে কোহলিদের। আর ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে রয়েছে কলকাতা। তাদের শেষ ম্যাচ আগামীকাল শনিবার ইডেনে। প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস। সেই ম্যাচে লখনউকে হারাতে পারলে ১৪ পয়েন্ট হবে কলকাতার। এরপরও কলকাতাকে তাকিয়ে থাকতে হবে বাকি দলের দিকে। পঞ্জাব-রাজস্থান ম্যাচে হারতে হবে রাজস্থানকে। মুম্বই ও বেঙ্গালুরুকেও তাদের পরের ম্যাচে বড় ব্যবধানে হারতে হবে। তা হলেই একমাত্র শেষ চারে যেতে পারবে কেকেআর। এখন কলকাতাকে চেয়ে থাকতে হচ্ছে অনেক যদি কিন্তুর উপর।


You might also like!