
টোকিও, ২৮ জুলাই : টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার পর ভারতের সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেটি এ বার অলিম্পিক চ্যাম্পিয়ন চাইনিজ তাইপেই জুটির কাছে আটকে গেলেন বিশ্ব র্যাঙ্কিংয়ের ২ নম্বরে থাকা সাত্বিক-চিরাগ। দুরন্ত ছন্দে থাকা সাত্বিক-চিরাগদের জাপান ওপেন শেষ হল। অলিম্পিক চ্যাম্পিয়ন লি ইয়াং এবং ওয়াং চি-লিনের বিরুদ্ধে ১ ঘণ্টা ১০ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার পর হেরে যান চিরাগ জুটি। প্রথম গেমে চাইনিজ জুটি ২১-১৫ ব্যবধানে, দ্বিতীয় গেমে ২৫-২৩ ব্যবধানে ও ২১-১৬ ব্যবধানে তৃতীয় গেম জিতে সেমিফাইনালের টিকিট পায় চাইনিজ তাইপে জুটি।
অন্যদিকে এই টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের প্রতিশ্রুতিবান ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। এই নিয়ে লক্ষ্য ব্যাডমিন্টন ওয়ার্ল্ড টুরের টানা তিনটি টুর্নামেন্টের সেমিফাইনালে উঠলেন। ফাইনালে লক্ষ্য সেনের সামনে ছিলেন জাপানি ব্যাডমিন্টন প্লেয়ার কোকি ওয়াতানাবে। ২০২১ সালের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পাওয়া লক্ষ্য সেন জাপানি শাটলারের বিরুদ্ধে শুরু থেকেই ছন্দে ছিলেন। ব়্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে লক্ষ্য আর ৩৩ নম্বরে ওয়াতানাবে। জাপানি শাটলার ওয়াতানাবে যেমন ব়্যাঙ্কিংয়ে লক্ষ্যর থেকে পিছিয়ে, তেমনই তিনিই পিছিয়ে ছিলেন। যার ফলে ২১-১৫, ২১-১৯ ব্যবধানে জিতে সেমিফাইনালে পৌঁছে গেলেন লক্ষ্য সেন।
