Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

1 week ago

ITTF World Team Championships: আইটিটিএফ বিশ্ব দলীয় চ্যাম্পিয়নশিপ, অস্ট্রিয়ার কাছে ০-৩ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল ভারতীয় পুরুষ দল

Daniel Habesohn
Daniel Habesohn

 

নয়া দিল্লি , ৬ মে : মঙ্গলবার লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব দলীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ ফাইনালের ৩২ দলের পর্বে অস্ট্রিয়ার কাছে ০-৩ গেমে হেরে ভারতীয় পুরুষ দল টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। মানব থাক্কার ও সাথিয়ান জ্ঞানশেখরন নিজ নিজ প্রতিপক্ষের কাছে আত্মসমর্পণ করেন, অন্যদিকে মানুষ শাহ এক ঘন্টা ৩৪ মিনিট স্থায়ী এক টাই ম্যাচে লড়াই করে হেরে যান। এই টাই-তে রবার্ট গার্ডোসের বিপক্ষে প্রথমে মাঠে নামেন মানুষ শাহ। শাহ প্রথম গেমটি ১১-৬ ব্যবধানে জিতলেও পরের দুটি গেম ৭-১১ ও ৩-১১ ব্যবধানে হেরে যান এবং অবশেষে চতুর্থ গেমটি ১১-৮ ব্যবধানে জিতে নেন। কিন্তু নির্ণায়ক গেমে তিনি ১১-১৩ ব্যবধানে হেরে যান। ভারত ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঠাক্কার ও জ্ঞানশেখরন দ্রুতই ০-৩ ব্যবধানে হেরে যান। মাত্র ১০ মিনিটে ড্যানিয়েল হাবেসোনের কাছে ৭-১১, ৫-১১, ৬-১১ সেটে পরাজিত হন থাক্কার, অন্যদিকে সাথিয়ান কিছুটা বেশি সময় খেলার পর আন্দ্রেয়াস লেভেঙ্কোর কাছে ৫-১১, ৮-১১, ৯-১১ সেটে হেরে যান।

You might also like!