
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ নতুন চ্যাম্পিয়ন পেল উইম্বলডন। মেয়েদের লড়াইয়ে শনিবার ফাইনালে ওনস জাবেরকে হারালেন মার্কেতা ভন্দ্রোসোভা। ৬-৪,৬-৩ গেমে ফাইনাল জিতে নিলেন তিনি। উইম্বলডনে প্রথম অবাছাই প্লেয়ার হিসেবে ট্রফি জিতলেন ভন্দ্রোসোভা।
২০১৭ সাল থেকে উইম্বলডনে কোনও খেলোয়াড়ই নিজেদের ট্রফি ধরে রাখতে পারেননি। সেই তালিকায় যোগ দিলেন ভন্দ্রোসোভা। খুব সহজেই জয় হাসিল করলেন তিনি।
প্রথম সেটে ব্রেক ও পাল্টা ব্রেকে জেতেন তিনি। সার্ভিস ধরে রাখতে পারলেন ন জাবের। একের পর এক আনফোর্সড এররের খেসারত দিলেন তিউনেশিয়ার খেলোয়াড়।
