Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Paris Olympics 2024 : ভিনেশ রুপো পাবেন কিনা রায় ঘোষণা রবিবার

Vinesh Phogat (symbolic picture)
Vinesh Phogat (symbolic picture)

 

প্যারিস, ১১ আগস্ট : শনিবার রাত সাড়ে ন'টায় আন্তর্জাতিক ক্রীড়া আদালতে ভিনেশ ফোগাটের মামলার রায় ঘোষণা করার কথা ছিল। কিন্তু শনিবার রাতে আন্তর্জাতিক ক্রীড়া আদালত জানায় রবিবার পর্যন্ত পিছিয়ে গেল এই রায়। কী কারণে পিছিয়ে গেল তা বলা হয়নি। রবিবার সেই রায় ঘোষণা করা হবে। তবে আবার একটি সূত্র জানাচ্ছে, এই রায় ১৩ আগস্টের আগে জনসমক্ষে আনা হবে না।

শুক্রবার তিন ঘণ্টা ধরে ভিনেশের মামলার শুনানি হয়েছে বিচারক অ্যানাবেল বেনেটের নেতৃত্বে। সেখানে ভিনেশের হয়ে লড়ছেন ফ্রান্সের চারজন আইনজীবী। তা ছাড়া ভারতীয় অলিম্পিক সংস্থার হয়ে হরিশ সালভে ও বিদুষ্পত সিঙ্ঘানিয়া ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন শুনানিতে। তাঁরা বলেছেন ভিনেশ বেআইনি কিছু করেননি। যোগ্য হিসাবেই সেমিফাইনালে উঠেছেন।ভারতীয় অলিম্পিক সংস্থার হয়ে দুই প্রতিনিধির প্রশ্ন, কেন তা হলে রুপো দেওয়া হবে না ভিনেশকে? বেনেট জানিয়েছেন, রবিবার রায় ঘোষণা করা হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…