Game

2 years ago

TATA IPL 2023 : আইপিএল-এ আজ লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের এলিমিনেটর ম্যাচ

Today's Match Between LSG vs MI
Today's Match Between LSG vs MI

 

মুম্বই, ২৪ মে : আইপিএল শেষ পর্বে । গতকাল চিপকে প্রথম কোয়ালিফায়ার মুখোমুখি হয়েছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স ও মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। গুজরাটকে ১৫ রানে হারিয়ে ফাইনালে গেছে চেন্নাই সুপার কিংস। আজ রয়েছে টুর্নামেন্টের এলিমিনেটর ম্যাচ। এই ম্যাচে নামবে ৫ বারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। পরপর ২ বার আইপিএলের প্লে অফে উঠেছে লখনউ সুপার জায়ান্টস।

উল্লেখ্য ২০২২ সালের আইপিএলে গুজরাট টাইটান্সের মতো নতুন দল হিসেবে আইপিএলে খেলেছিল লখনউ। ডেবিউ আইপিএলেই প্লে অফে পৌঁছেছিল লোকেশ রাহুলরা।কিন্ত প্লে অফে আরসিবির কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় তাদের। এ বার লখনউ চাইবে ফাইনালে উঠতে। এবার কেকেআরকে হারিয়ে প্লে অফে উঠেছে লখনউ। আর অন্যদিকে হায়দরাবাদকে হারিয়ে প্লে অফে উঠেছে মুম্বই। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে এর আগে আইপিএলের মঞ্চে ৩ বার মুখোমুখি হয়েছিল দুই দল। গত মরসুমের সাক্ষাতে দু’বারই জিতেছিল লখনউ। এ বারের আইপিএলে লখনউয়ের ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ২ দল। সেই ম্যাচে ৫ রানে জিতেছিল সুপার জায়ান্টসরা। এ বার দেখার আজ কোন দল জিতে ১৬তম আইপিএলের ফাইনালে ওঠার পথে এক ধাপ এগোয়।

You might also like!