
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ অসম ক্রিকেট এসোসিয়েশন এবছর অসমে আইপিএল এর দুটি খেলার আয়োজন করেছে। ৫ ও ৮ এপ্রিল খেলা দুটি হবে গুয়াহাটিতে। ক্রীড়াসূচি অনুযায়ী, গুয়াহাটি ৫ এপ্রিল (বুধবার) আইপিএলের দুটি ম্যাচের প্রথমটিতে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে পঞ্জাব কিংস। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা সাড়ে ৭টায়। গুয়াহাটিতে মরশুমের দ্বিতীয় আইপিএল ম্যাচটি দুই দিন পরে ৮ এপ্রিল (শনিবার) খেলা হবে যেখানে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। ম্যাচটি হবে বিকাল সাড়ে ৩টায়। এসিএ সভাপতি তারাঙ্গা গগৈই গুয়াহাটিতে আইপিএল ম্যাচ আয়োজন করার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।
উল্লেখ্য যে আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের অসম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে একটি চুক্তি রয়েছে এবং গুয়াহাটিতে তারা যুব খেলার প্রচার করবে। গুয়াহাটিতে আইপিএল এই খেলা করানোর জন্য অনেকদিন ধরেই চেষ্টা চলছিল। তারাঙ্গা গগৈ বলেছেন, ‘কোভিড -১৯ অতিমারীর আগেও, গুয়াহাটিতে একটি আইপিএল ম্যাচ আয়োজনের কথা বলা হয়েছিল৷ তবে, অতিমারী চলাকালীন পরিকল্পনাগুলি স্থগিত করা হয়েছিল কারণ আইপিএলকে দুবাইতে স্থানান্তরিত করতে হয়েছিল এবং শুধুমাত্র নির্বাচিত স্থানে খেলা হয়েছিল।’ এবার অসমের মানুষ নিজের ঘরে আইপিএল দেখার সুযোগ পাবে।
গগৈ জানান, তারা সব সময় গুয়াহাটির মাঠে আইপিএল খেলানোর জন্য সচেষ্ট ছিলেন। কিন্তু নানা অসুবিধার কারণে তা হচ্ছিল না। তাছাড়া
আইপিএল এ কোনও উত্তর-পূর্ব ভিত্তিক দল নেই, আমরা রাজস্থান রয়্যালসকে গুয়াহাটিকে তাদের হোম মাঠ হিসাবে বিবেচনা করার জন্য অনুরোধ করেছিলাম। তাদের পক্ষ থেকে একটি দল পরিদর্শন করতে এসেছিল। মাঠ এবং সুযোগ-সুবিধা উপলব্ধ।’ এরপরে গগৈ বলেন, ‘তাদের পক্ষ থেকে আমাদের কাছে আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই, তবে, আমরা আশাবাদী এবং খুব সম্ভবত আমরা একটি আইপিএল এর আয়োজন করবো। রাজস্থান রয়্যাল যেহেতু হোমটিম তাই তারা মার্চের শেষেই গুয়াহাটিতে আসবে। সেখানেই নেট প্র্যাকটিস করবে।
