Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

Game

2 years ago

Inter Milan :আবার এসি মিলানকে হারিয়ে ২০তম লিগ শিরোপা জিতল ইন্টার মিলান

Inter Milan
Inter Milan

 

সানসিরো, ২৩ এপ্রিল : সান সিরোয় সোমবার রাতে রোমাঞ্চে ঠাসা ম্যাচে এসিমিলানকে ২-১ গোলে হারিয়ে ২০তম লিগ শিরোপা জিতল ইন্টার মিলান।পাঁচ ম্যাচ হাতে রেখেই সেরি আ চ্যাম্পিয়ন হল ইন্টার।২০২১ সালে ইন্টারের দায়িত্ব নিয়ে প্রথম সেরি আ জয়ের স্বাদ পেলেন কোচ ইনজাগি।ম্যাচের ১৮ মিনিটে ইন্টারকে এগিয়ে নেন ইতালিয়ান ডিফেন্ডার ফ্রান্সেসকো আচের্বি। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে গোল দ্বিগুণ করেন ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরাম। আর ম্যাচ শেষ হওয়ার দশ মিনিট আগে ব্যবধান কমিয়ে খেলায় রোমাঞ্চ বাড়ান ফিকায়ো তোমোরি। গোল পেয়ে তারা আত্মবিশ্বাসী হয়ে ওঠে বাকি সময়টা। আক্রমণ চালিয়েও গোল করতে ব্যর্থ হয়।দুই মরসুম পর আবারও শিরোপা জিতে উৎসব শুরু হয় ইন্টার শিবিরে।এবারের লিগে এখনও পর্যন্ত একটি গত সেপ্টেম্বরে সাস্সুয়োলোর বিপক্ষে একটি ম্যাচই হেরেছে ইন্টার। এখন ৩৩ ম্যাচে ২৭ জয় ও ৫ ড্রয়ে তাঁদের পয়েন্ট ৮৬।তাঁদের চেয়ে ১৭ পয়েন্ট কম নিয়ে দুইয়ে এসি মিলান।


You might also like!