
মিলান, ২১ ফেব্রুয়ারি : চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে ন্যূনতম ব্যবধানে জিতল ইন্টার মিলান, সেই সঙ্গে এই বছরে তাদের জয়ের ধারা অব্যাহত রাখল। মিলানের সান সিরোয় মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে সিমোনে ইনজাগির দল ইন্টার মিলন। দ্বিতীয়ার্ধের শুরুতে মার্কো আর্নাতোভিচ একের পর এক সুযোগ তৈরি করে গোল করছে ব্যর্থ হচ্ছিলেন। শেষ পর্যন্ত অবশ্য তিনিই গোল করে ব্যবধান গড়ে দিলেন। আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে এগিয়ে রইল ইন্টার মিলান।
নির্ধারিত সময় শেষের ১১ মিনিট বাকি থাকতে গোলটি হয়। এই বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে ৯ ম্যাচের সবগুলোই জিতে পয়েন্টে টেবিলে শীর্ষে থাকল ইন্টার। উল্লেখ্য দুই দলের আগের একমাত্র সাক্ষাতে ২০১০ সালে উয়েফা সুপার কাপে ২-০ গোলে জিতেছিল আতলেতিকো। আতলেতিকোর এখনও ফিরে আসার ভালো সুযোগ আছে।কারণ ব্যবধান এক গোলের। আগামী ১৩ মার্চ তাদের মাঠে হবে ফিরতি লেগ।
