Breaking News
 
Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান IPAC case:আইপ্যাক মামলায় সুপ্রিম সংঘাত! ইডি-র ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে কোন আইনি চালে বাজিমাত করতে চাইছে রাজ্য?

 

Game

1 year ago

Iniesta retired from football:ফুটবল থেকে অবসর নিলেন ইনিয়েস্তা

Iniesta retired from football
Iniesta retired from football

 

বার্সিলোনা, ৮ অক্টোবর : ২০১৮ সালে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন। তারপর এতদিন খেলে যাচ্ছিলেন ক্লাব ফুটবলে। তবে এবার ক্লাব ফুটবলও খেলবেন না তিনি। সবধরনের ফুটবলকে বিদায় জানালেন স্পেনের এই কিংবদন্তি ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। তিনি সোমবার বিদায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন।

ইনিয়েস্তা ২০১৮ সালে জাতীয় দল থেকে অবসর নেন। তারপর ক্লাব বার্সেলোনা ছেড়ে যোগ দেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। সেখানে পাঁচ মরসুম খেলার পর গত বছর আরব আমিরাতের ক্লাব এমিরেটসের হয়ে খেলেন এক বছর।

এই মিডফিল্ডার বার্সেলোনার হয়ে ৯টি লিগ শিরোপা, ৪টি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ৩টি ক্লাব বিশ্বকাপ জিতেছেন ইনিয়েস্তা। বার্সেলোনার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৬৭৪ ম্যাচে। নিজে গোল করেছেন ৫৭টি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৩৫টি গোল।

আর জাতীয় দলের হয়ে ১৩১ ম্যাচে খেলে তার গোল ১৪টি। লা রোহাদের হয়ে বিশ্বকাপ জেতার পাশাপাশি ২০০৮ ও ২০১২ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। বয়সভিত্তিক পর্যায়ে দেশটির অনূর্ধ্ব-১৭, ১৯, ২০ ও ২১ দলের প্রতিনিধিত্বও করেছেন তিনি। স্পেনের হয়ে ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ ম্যাচ খেলেছেন ইনিয়েস্তা। তার ওপরে আছেন জাভি হার্নান্দেজ, সার্জিও বুসকেটস, ইকার ক্যাসিয়াস ও সার্জিও রামোস।

You might also like!