Game

2 years ago

Harmanpreet punishment: ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার 'কঠোর শাস্তি ' চান হরমনপ্রীতের

India's World Cup-winning cricketer Harmanpreet wants 'severe punishment'
India's World Cup-winning cricketer Harmanpreet wants 'severe punishment'

 

মুম্বাই, ২৪ জুলাই: বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচে ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌরের আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণ নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্কিত আচরণের জন্য তার ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে। সঙ্গে দেওয়া হয়েছে ৩ ডিমেরিট পয়েন্ট। আগামী ২৪ মাস তিনি থাকবেন আইসিসির নজরদারিতে।

এ নিয়ে ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল হারমানপ্রীতের কঠোর শাস্তি চেয়েছেন। রবিবার অনেক রাতে তিনি টুইটারে লিখেছেন, ‘বাংলাদেশের মেয়েদের বিপক্ষে হারমানপ্রীতের আচরণ ছিল পীড়াদায়ক। সে খেলার চেয়ে বড় নয়। ভারতের ক্রিকেটের জন্য সে দুর্নাম বয়ে এনেছে। ওর বিরুদ্ধে বিসিসিআইয়ের কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত।’


You might also like!