Game

2 years ago

SAFF Cup:কুয়েত-কে হারিয়ে নবমবার সাফ কাপ চ্যাম্পিয়ন ভারত, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

India beat Kuwait to win SAFF
India beat Kuwait to win SAFF

 

বেঙ্গালুরু, ৫ জুলাই : রুদ্ধশ্বাস ম্যাচে কুয়েত-কে হারিয়ে এই নিয়ে নবম বার সাফ কাপ চ্যাম্পিয়ন হল ভারত। মঙ্গলবার বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সাফ ফাইনালের সান্ধ‍্য আসরে ভারতের জয় দেখতে গ্যালারিতে ভিড় জমিয়েছিলেন ২৬ হাজার ফুটবলপ্রেমী। ১২০ মিনিট ১-১ সমতার পর টাইব্রেকারে কুয়েতকে হারিয়ে ভারতের সমর্থকেরা তৃপ্তি নিয়েই মাঠ ছেড়েছেন। কুয়েত-কে টাইব্রেকারের হারিয়ে শেষ পর্যন্ত বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখল স্বাগতিক দল।

এর আগে ২০০৩ সালে সাফের ফাইনাল দেখেছিল টাইব্রেকার। মালদ্বীপকে হারিয়ে সেবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। ২০০৯ সালে ঢাকাতেই টাইব্রেকারে মালদ্বীপকে হারায় ভারত। ১৪ বছর পর ভারতকে সাফের আরেকটি টাইব্রেকারে শিরোপা জেতাতে শেষ বেলায় নায়ক হয়ে ওঠেন ভারতের গোলকিপার গুরপ্রীত সিং। টাইব্রেকারে ৪-৪ শেষে সাডেন ডেথে কুয়েতের প্রথম শটটা আটকে তিনি দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে নিজেদের আর প্রমাণের কিছু নেই ভারতের। তাই ভারতের প্রস্তাবেই এই প্রথম সাফে দুটি অতিথি দল নিয়ে ছিল আয়োজকেরা। সেই দুই অতিথির একটি লেবানন, অন্যটি কুয়েত। ফাইনালে সেই অতিথি কুয়েতের সঙ্গে লড়াই করে টাইব্রেকারে জয় ছিনিয়ে নিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বটা ধরে রাখল ভারত।সাফ ফুটবলের চ্যাম্পিয়ন ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়াও কেন্দ্রীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর সাফ ফুটবলের চ্যাম্পিয়ন ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। ‘ব্লু টাইগার্স’ নামে অভিহিত জাতীয় ফুটবল দল মঙ্গলবার ফাইনালে কুয়েত-কে হারিয়ে রেকর্ড সংখ্যক, নবম বার সাফ চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করল। এক টুইট বার্তায় দলের সদস্যদের স্নায়ুর চাপ ও অসাধারণ প্রদর্শনের অপূর্ব মেলবন্ধনের ভুয়সী প্রশংসা করেছেন অনুরাগ সিং ঠাকুর।






You might also like!