Game

1 hour ago

SAFF Championship: সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর সেমিফাইনালে ভুটানকে বিধ্বস্ত করে বাংলাদেশের বিপক্ষে ফাইনাল খেলবে ভারত

SAFF Championship
SAFF Championship

 

মালে, ২ এপ্রিল : সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াইয়ে আবারও দেখা হচ্ছে ভারত ও বাংলাদেশের। বুধবার মালদ্বীপের মালে জাতীয় ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে ভুটানকে ৫-০ গোলে বিধ্বস্ত করে বর্তমান চ্যাম্পিয়ন ভারত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে। শুক্রবার ৩ এপ্রিল একই মাঠে শিরোপার লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হবে ব্লু কোল্টস। এর আগে এদিন অন্য সেমিফাইনালে বাংলাদেশ নেপালকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। চলতি আসরে গ্রুপ পর্বে দেখা হয়েছিল দুটি দলের। ম্যাচটি ১-১- গোলে ড্র হয়েছিল।

You might also like!