
ত্রিনিদাদ, ৩ আগস্ট: টেস্ট, ওডিআই সিরিজ শেষ। দু’টি সিরিজই ভারত জিতেছে ১-০ ও ২-১ ব্যবধানে। বৃহস্পতিবার শুরু হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টি-২০ সিরিজ। ৫ ম্যাচের টি-২০ সিরিজ। এ বার ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই সিরিজ কি ভারত হোয়াইটওয়াশ করতে পারবে। টি-২০ সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। এই সিরিজে তারুণ্যে ভরা টিম ইন্ডিয়া কেমন খেলে সেটাই দেখার। হেড টু হেডে নজর দিলে দেখা যাবে, টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৫ বার মুখোমুখি হয়েছে দুই দল। যার মধ্যে ১৭টি ম্যাচে জিতেছে ভারত ও ৭টি ম্যাচে জিতেছে ক্যারিবিয়ানরা। অমীমাংসিত ১টি ম্যাচ। সুতরাং পরিসংখ্যানে ভারত অনেক এগিয়ে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে।
প্রথম টি-২০ ম্যাচটি কখন শুরু হবে:
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচটি শুরু হবে রাত ৮টা।
কোথায় দেখা যাবে:
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং দেখা যাবে টেলিভিশনে দূরদর্শনের ছয়টি চ্যানেলে। সেগুলি হল – ডিডি স্পোর্টস, ডিডি পোডিগাই, ডিডি সপ্তগিরি, ডিডি ইয়াদাগিরি, ডিডি বাংলা এবং ডিডি চন্দনায়।
