Game

3 years ago

India vs Sri Lanka 2023 : ইডেনে টিম ইন্ডিয়ার খেলা দেখবেন ভাবছেন? জেনে নিন টিকিটের দাম কত বরাদ্দ হল

India vs Sri Lanka match at Eden Garden
India vs Sri Lanka match at Eden Garden

 

দুরন্ত বার্ত ডিজিটাল ডেস্কঃ আগামী বৃহস্পতিবার ইডেনে ভারত বনাম শ্রীলঙ্কা এক দিনের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচ হতে চলছে, ম্যাচ নিয়ে প্রস্তুতি তুঙ্গে। টিকিট বিক্রি ও শুরু হয়ে গিয়েছে, খুব স্বভবতই এ ই মুহুর্তে টিকিটের চাহিদা ও তুঙ্গে রয়েছে।  

রবিবার থেকে অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে।অনলাইন এবং কাউন্টার মিলিয়ে মোট ১৫ হাজার টিকিট ছাড়া হয়েছে। সর্বনিম্ন টিকিটের দাম ৬৫০ টাকা। এ ছাড়াও ১০০০ টাকা এবং ১৫০০ টাকার টিকিট রয়েছে। রবিবার থেকে বুধবার পর্যন্ত টিকিট বিক্রি চলবে। 

ইডেনে কিছু দিন আগেই নতুন আলো বসানো হয়েছে। সেই আলো বসানোর পর প্রথম বার আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে চলেছে ইডেন। যে এলইডি আলো বসানো হয়েছে তার অন্যতম বিশেষত্ব নিভে গেলে সঙ্গে সঙ্গে আবার জ্বালানো যায়।উল্লেখ্য,ইডেনের প্রেসবক্সও নতুন করে সাজানো হয়েছে। স্নেহাশিস বললেন, “ইডেনের লোয়ার টায়ারে নতুন বসার জায়গা হয়েছে। বাকেট সিট বসানো হয়েছে। প্রেস বক্স নতুন করে তৈরি করা হচ্ছে। ৯০ শতাংশ কাজ হয়ে যাবে। মিডিয়া সেন্টারের কাজ চলছে। এই ম্যাচের আগে ৫০ শতাংশ কাজ হয়ে যাবে। বাকিটা পরে হবে।” 

You might also like!