Game

3 years ago

India vs New Zealand 2023 : নিয়মরক্ষার ম্যাচে ভারতীয় অধিনায়কের শতরান

Rohit Sharma
Rohit Sharma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ইনদওরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৫ বলে ১০১ রান করেন রোহিত,যদিও শতরান করার পরের মুহূর্তেই আউট হয়ে যান ভারত অধিনায়ক।  হিট ম্যানের এই ইনিংস সাজানো ছিল  ৯টি চার এবং ৬টি ছক্কা দিয়ে। শুরু থেকেই মারমুখী ছিলেন রোহিত। তিনি এবং শুভমন মিলে ভারতকে বড় রান তোলার জমিটা তৈরি করে দেন। ওপেনিং জুটিতে ২১২ রান তোলেন রোহিত এবং শুভমন। মাইকেল ব্রেসওয়েলের বলে বোল্ড হন রোহিত।  

প্রসঙ্গত, দীর্ঘ ৩ বছর পর আবার শত রানের ইনিংস খেললেন ভারতীয় অধিনায়ক। শেষ শতরান করেছিলেন ২০২০ সালের জানুয়ারিতে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেঙ্গালুরুতে ১১৯ রান করেছিলেন তিনি। উল্লেখ্য, এই বছর এক দিনের বিশ্বকাপ রয়েছে, তার আগে রোহিত রানে ফেরায় স্বস্তির হাওয়া ভারতীয় দলে।

You might also like!