
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আমদাবাদের গ্যালারি থেকে মহম্মদ শামিকে লক্ষ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিলেন দর্শকদের একাংশ। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার আমদাবাদ টেস্টের প্রথম দিন। ফিল্ডিং করতে নামার আগে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। তাঁদের সঙ্গে বাংলার জোরে বোলারও। সে সময় গ্যালারি থেকে কয়েক জন দর্শককে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শোনা যায়। কয়েক জন শামির নাম করেই চিৎকার করেন। বেশ কিছু ক্ষণ ধরে দর্শকদের একাংশ স্লোগান দেন। শামি বা ভারতীয় দলের অন্য ক্রিকেটাররা অবশ্য কোনও প্রতিক্রিয়া দেখাননি।
উল্লেখ্য,শুধু সূর্যকুমার যাদবকে দেখা যায় হাত জোড় করে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়া দর্শকদের চুপ করার অনুরোধ করতে। ভারতের বাকি ক্রিকেটাররা গ্যালারির দিকে ফিরেও তাকাননি সে সময়।
দর্শকদের এই আচরণের নিন্দা করেছেন ক্রিকেটপ্রেমীদের একাংশ।
