
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গতকাল আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় শীর্ষ স্থান পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এবার আরো এক নতুন রেকর্ড গড়লেন তিনি, আন্তর্জাতিক উইকেট নেওয়ার তালিকায় কপিল দেবকে ছাপিয়ে গেলেন তিনি। ভারতীয় বোলারদের মধ্যে অশ্বিনের সামনে এখন শুধু দু’জন।
উল্লেখ্য, আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫৬ ম্যাচে কপিলের ছিল ৬৮৭ উইকেটে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইনদওরে দ্বিতীয় দিন সকালে পিটার হ্যান্ডসকম্বকে আউট করার পরেই ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাপিয়ে যান অশ্বিন। ইনিংসে আরও ২টি উইকেট পেয়েছেন তিনি। ২৬৯ ম্যাচে ৬৮৯ উইকেট হল অশ্বিনের।ভারতীয় বোলারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক উইকেট রয়েছে অনিল কুম্বলের। ৪০১ ম্যাচে ৯৫৩ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন আর এক স্পিনার হরভজন সিংহ। ৩৬৫ ম্যাচে ৭০৭ উইকেট নিয়েছেন তিনি।তৃতীয় স্থানে ছিলেল কপিল দেব, এবার সেই স্থান দখল করলেন অশ্বিন।
