Asia Cup:এশিয়া কাপের ভারতের দল ঘোষণা

India Team Announced for Asia Cup
India Team Announced for Asia Cup

 

কলকাতা : রোহিত শর্মাকে অধিনায়ক রেখে এশিয়া কাপের ১৭ সদস্যের দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে তৈরি করা হয়েছে দল।

দলে জসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, শ্রেয়াস আইয়ারের জায়গা হলেও জায়গা হয়নি অভিজ্ঞ দুই স্পিনার চাহাল ও অশ্বিনের। আর দলে চমক তিলক ভার্মা। এছাড়া স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে সাঞ্জু স্যামসনকে।

ভারতের ঘোষিত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, শারদুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা ও প্রসিধ কৃষ্ণা, শুভ মন গিল।স্ট্যান্ডবাই - সাঞ্জু স্যামসন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…