Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

T20 cricket:৪ রানে হেরে টি–টোয়েন্টি সিরিজ শুরু ভারতের

India start the T20 series with a loss of 4 runs
India start the T20 series with a loss of 4 runs

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শেষ ২ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল ২১ রান। হাতে ছিল ৪ উইকেট। ১৯তম ওভারের প্রথম বলেই অক্ষর প্যাটেলের উইকেট হারায় ভারত। এরপরও সেই ওভারে ১১ রান নিয়ে আর্শদীপ সিং ও কুলদীপ যাদব। 

শেষ ওভারে জিততে হলে ভারতকে করতে হতো  ১০ রান। এবারও প্রথম বলে উইকেট হারায় তারা। এবার আর পরের ৫ বলে পারেনি ভারতের লেজের ব্যাটসম্যানরা। বরং শেষ ৫ বলে আরও একটি উইকেট হারায় তারা। তুলতে পারে ৫ রান। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ৪ রানে হেরেছে হার্দিক পান্ডিয়ার ভারত। 

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারালেও রান তোলে ৫৪। ওয়ানডে সিরিজের শেষ ২ ম্যাচে না খেলা রোভম্যান পাওয়েল টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দিচ্ছেন ওয়েস্ট ইন্ডিজকে। অধিনায়ক পাওয়েল ও ওয়ানডে সিরিজে না খেলা নিকোলাস পুরানের ভালো ব্যাটিংয়ে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে তারা।

পুরান ৩৪ বলে ২টি করে চার ও ছক্কায় ৪১ রান করেন। পাওয়েল ৩টি করে চার ও ছক্কায় ৩২ বলে করেন ৪৮ রান। ভারতের পক্ষে ২টি করে উইকেট পান আর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। হার্দিক পান্ডিয়া ও কুলদীপ নিয়েছেন একটি করে উইকেট। অক্ষর প্যাটেল ও অভিষিক্ত মুকেশ কুমার কোনো উইকেট পাননি।

রান তাড়া করতে নেমে ৫ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে ভারত। শুবমান গিল আউট হন তৃতীয় ওভারে. মাত্র ৩ রান করে। আর পঞ্চম ওভারে আউট হন আরেক ওপেনার ঈশান কিষান। এখান থেকে ভারতকে টেনে তোলেন সূর্যকুমার যাদব ও অভিষিক্ত তিলক ভার্মা। দুজনে মিলে তৃতীয় উইকেট জুটিতে তোলেন ৩৯ রান।

কিন্তু ১০ রানের মধ্যে আবারও ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত। সেখান থেকে ভারতের জয়ের সম্ভাবনা জাগে পঞ্চম উইকেটে সাঞ্জু স্যামসন ও পান্ডিয়ার ৩৬ রানের জুটিতে। কিন্তু ১৬ রানের মধ্যে এ দুজনও আউট হয়ে ফেরার ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি ভারত। শেষ পর্যন্ত তারা ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলতে পারে ১৪৫ রান।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন ওবেড ম্যাকয়, জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ড। ৫ ম্যাচের সিরিজে ১–০তে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।


You might also like!