Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

India made red clay pitch:চেন্নাই টেস্ট ম্যাচের জন্য লাল মাটির পিচ তৈরি করল ভারত

India made red clay pitch for Chennai Test match
India made red clay pitch for Chennai Test match

 

চেন্নাই, ১৫ সেপ্টেম্বর : চেন্নাইয়ে ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট। খেলা হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের পিচ স্লো বলে পরিচিত। বাংলাদেশের জন্য কী ধরনের পিচ প্রস্তুত করবে ভারত, তা নিয়েই আলোচনা চলছে।

তবে চেন্নাইয়ের পিচের কৌশল বদলায়নি ভারত। অর্থাৎ স্লো উইকেটের পিচেই খেলবে রোহিত শর্মা। স্লো উইকেটের পিচ সাধারণত লাল মাটির হয়ে থাকে। প্রথম টেস্টের জন্য সেই লাল মাটির পিচই প্রস্তুত করেছে ভারত।

চেন্নাইয়ের পিচ স্পিনারদের জন্য সহায়ক। সে কথা মাথায় রেখেই স্কোয়াডে চারজন স্পিনার রেখেছে ভারত। এই চার স্পিনার হলেন- ডানহাতি রবিচন্দ্রন অশ্বিন, দুই বাঁহাতি অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ও বাঁহাতি স্পিনার কুলদিপ যাদব।

অন্যদিকে বাংলাদেশ স্কোয়াডেও রয়েছে ৪ স্পিনার। তারা হলেন- বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান, অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম, ডানহাতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ডানহানি স্পিনার নাইম হাসান।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…