Breaking News

 

Game

2 years ago

2024 AFC Futsal Asian Cup:২০২৪ এএফসি ফুটসল এশিয়ান কাপের যোগ্যতা পর্বে কঠিন গ্রুপে ভারত

India in tough group for 2024 AFC Futsal Asian Cup Qualifiers
India in tough group for 2024 AFC Futsal Asian Cup Qualifiers

 

দোহা, ২২ জুন : এএফসি ফুটসল এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ বিন্যাস হয়ে গেল। ভারত পড়েছে খুব কঠিন গ্রুপে। ভারতের 'ই' গ্রুপে রয়েছে তাজিকিস্তান, মায়ানমার ও প্যালেস্টাইন। প্রতিযোগিতা শুরু অক্টোবরের ৭ থেকে ১১ তারিখ পর্যন্ত চলবে। মোট ৩১টি দেশ অংশ নেবে। গ্রুপ এ-তে রয়েছে থাইল্যান্ড, তুর্কমেনিস্তান, হংকং এবং চিন। গ্রুপ বি-তে ইন্দোনেশিয়া, সৌদি আরব, আফগানিস্থানের, ম্যাকাও।

গ্রুপ সি-তে ইরান, লেবানন, কিরগিজস্তান ও মালদ্বীপ রয়েছে। গ্রুপ ডি-তে ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, নেপাল ও মঙ্গোলিয়া রয়েছে। গ্রুপ এফ-এ কুয়েত, বাহরিন, তিমর লেস্তে ও দার এস সালাম। গ্রুপ জি-তে উজবেকিস্তান. ইরাক, মালয়েশিয়ার সঙ্গে রয়েছে কম্বোডিয়া। গ্রুপ এইচে রয়েছে জাপান, চাইনিজ তাইপে ও অস্ট্রেলিয়া।



You might also like!