Breaking News

 

Game

2 years ago

WTS 2023 : অস্ট্রেলিয়ার পেস আক্রমণে অসহায় ভারত

WTS 2023 IND vs AUS (File Picture)
WTS 2023 IND vs AUS (File Picture)

 

লন্ডন, ৯ জুন : আগেই ধারণা করা হয়েছিল, ইংল্যান্ডের কন্ডিশন আর সবুজ উইকেটের পুরো সুবিধাটাই নেবেন অস্ট্রেলিয়ান পেসাররা। সেটা মিলে গেল দ্বিতীয় দিনে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের বিশাল(৪৬৯) সংগ্রহের জবাবে ধসে পড়েছে ভারতের ব্যাটিং লাইনআপ। ভয়ংকর হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ান পেসাররা। দ্বিতীয় দিনশেষে ভারতের সংগ্রহ ৫ উইকেটে ১৫১ রান।

অথচ রোহিত শর্মা এবং শুভমান গিল শুরুটা ভালোই করেছিলেন। দলীয় ৩০ রানে প্রথম উইকেট হারায় ভারত। অজি অধিনায়ক প্যাট কামিন্সের বলে ১৫ রানে লেগ বিফোর হন ভারত অধিনায়ক। অপর ওপেনার শুভমান গিলও বোল্যান্ডের বলে বোল্ড হয়ে যান ১৩ রানে। ৭১ রানের মাঝে আরো দুই উইকেটের পতন হয় ভারতের। তিনে নামা চেতেশ্বর পূজারা এবং চারে নামা বিরাট কোহলি উভয়েই ১৪ রান করে আউট হন। এরপর ৭৪ রানের জুটি গড়েন আজিঙ্কা রাহোনে ও রবীন্দ্র জাদেজা। রাহানে-জাদেজার জুটিতে ভারতের স্কোর ১০০ ছাড়িয়ে যায়। দলীয় ১৪২ রানে নাথান লিয়নের বলে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত ৪৮ রানে আউট হন জাদেজা। দিনশেষে ভারতের সংগ্রহ ৩৮ ওভারে ৫ উইকেটে ১৫১ রান রাহানে ২৯* এবং শ্রীকর ভারত ৫* রানে অপরজিত আছেন। এখনো ভারত পিছিয়ে আছে ৩১৮ রানে। দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে স্মিথ ৩১ নম্বর সেঞ্চুরি,১২১ রান করতে তিনি খেলেন ২২৯ বল। মিডল অর্ডারে উইকেটকিপার অ্যালেক্স কোরি ৪৮ রান করেন। পরের কেউ আর দুই অঙ্কও ছুঁতে পারেননি। ভারতের পেসার মোহাম্মদ সিরাজ ২৮.৩ ওভারে ১০৮ রানে নেন ৪টি উইকেট। ২টি করে নিয়েছেন শার্দুল ঠাকুর ও মোহাম্মদ শামি।


You might also like!