Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

India beat South Africa to set a new world record in T20:টি-টোয়েন্টিতে নতুন বিশ্বরেকর্ড গড়ে ভারত হারাল দক্ষিণ আফ্রিকাকে

India beat South Africa to set a new world record in T20
India beat South Africa to set a new world record in T20

 

কলকাতা, ১৪ নভেম্বর  : বুধবার টানটান উত্তেজনার মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ভারত প্রোটিয়াদের হারাল। এই ম্যাচে ভারত গড়লো বিশ্ব রেকর্ড l টি-টোয়েন্টিতে এক বছরে সবচেয়ে বেশিবার ২০০ বা তার বেশি রান করার রেকর্ড আগেই যৌথভাবে ছিল ভারতের দখলে। এবার ভারত এককভাবে এই রেকর্ড নিজেদের করে নিল। ২০২৪ সালে মোট ৮ বার ২০০ রান ছুঁয়েছে ভারত। বুধবার রাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটে ২১৯ রান করে ভারত। জবাবে ৭ উইকেট হারিয়ে ২০৮ রানে থামে দক্ষিণ আফ্রিকা। ফলে ১১ রানে জয় পেয়ে চার ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত। প্রথমে ভারত টসে জিতে ব্যাট করে। ইনিংসের দ্বিতীয় বলে সঞ্জু স্যামসন আউট হওয়ার পর তিলক বর্মাকে নিয়ে ১০৭ রানের জুটি গড়েন অভিষেক শর্মা। অভিষেক ৫০ রান করে আউট হলেও দাপট দেখিয়ে ১০৭ রানে অপরাজিত থকেন তিলক। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন আন্দিলে সিমেলেন এবং কেশব মহারাজ। বিশাল রান তাড়া করতে নেমে হাল ছাড়েনি প্রোটিয়ারা। শুরু থেকেই মারকুটে ব্যাটিং শুরু করেও স্বাগতিকরা হেরে যায় ১১ রানে। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন অলরাউন্ডার মার্কো ইয়ানসেন। ১৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেন তিনি। এছাড়াও ২২ বলে ৪১ রান করেন ক্লাসেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…