Game

2 years ago

Asia Cup 2023:শ্রীলঙ্কার অজেয় যাত্রা থামিয়ে দিয়ে এশিয়া কাপের ফাইনালে ভারত

India are in the Asia Cup final by stopping Sri Lanka's unbeaten run
India are in the Asia Cup final by stopping Sri Lanka's unbeaten run

 

কলম্বো, ১৩ সেপ্টেম্বর : ওডিআই ক্রিকেটে টানা ১৩টি জয়ের রেকর্ড গড়েছে শ্রীলংকা। ভারতের সঙ্গে ম্যাচটা জিতলে যেমন ফাইনালে পৌঁছে যাওয়া যাবে তেমনি পরপর ১৪টা ওয়ানডে ম্যাচ জিতে একটা রেকর্ডও করা যাবে। কিন্তু কোনটাই হলো না। ১৪ তম ম্যাচে এসেই ভারতের কাছে হারতে হলো। শ্রীলঙ্কা তরতাজা হয়েই নেমেছিল। ব্যাটিং হোক বা বোলিং, শ্রীলঙ্কার ‘কুড়ির’ দাপট সামলাতে হিমসিম খেল ভারত। অবশেষে সব থামিয়ে এল কাঙ্খিত জয়। শ্রীলঙ্কাকে ৪১ রানের ব্যবধানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল ভারত।

ভারতের জয়ের অন্যতম নায়ক কুলদীপই। অনবদ্য বোলিং করলেন বুমরা, হার্দিক পান্ডিয়াও। আর ফাইনালে যাওয়ার জন্য বাংলাদেশের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে না এটাই যেন বড় স্বস্তি। আর রোহিতদের এই জয়ে ছিটকে গেল বাংলাদেশ। আর শ্রীলঙ্কা -পাকিস্তান ম্যাচটি হয়ে দাঁড়াল ‘সেমিফাইনাল।


You might also like!