Game

3 years ago

King's Cup:আসন্ন কিংস কাপের জন্য ২৩ জনের দল ঘোষণা করল ভারত

India announced the 23-man squad for the upcoming King's Cup
India announced the 23-man squad for the upcoming King's Cup

 

নয়া দিল্লি : ৭ সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডের চিয়াং মাইতে ৪৯ তম কিংস কাপ অনুষ্ঠিত হবে। আয়োজক দেশ থাইল্যান্ড সহ ভারত, লেবানন এবং ইরাক অংশগ্রহণ করছে। ৭ সেপ্টেম্বর ভারত ইরাকের বিপক্ষে থাইল্যান্ডের চিয়াং মাইয়ের ৭০০ তম বার্ষিকী স্টেডিয়ামে মাঠে নামবে। টুর্নামেন্টের ফাইনাল ১০ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ২০১৯ সালে শেষবার ভারত কিংস কাপে অংশ নিয়ে ব্রোঞ্জ জিতেছিলো।আজ কিংস কাপের জন্য ২৩ সদস্যের জাতীয় দল প্রকাশ করা হয়েছে।

গোলকিপার: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, গুরমিত সিং।

ডিফেন্ডার: আশিস রাই, নিখিল পূজারি, সন্দেশ ঝিংগান, আনোয়ার আলি, মেহতাব সিং, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, শুভাশীষ বোস।

মিডফিল্ডার: জ্যাকসন সিং থাউনাওজাম, সুরেশ সিং ওয়াংজাম, ব্র্যান্ডন ফার্নান্দেস, সাহল আবদুল সামাদ, অনিরুদ্ধ থাপা, রোহিত কুমার, আশিক কুরুনিয়ান, নওরেম মহেশ সিং, লালিয়ানজুয়ালা ছাংতে।

ফরোয়ার্ড: মনভীর সিং, রহিম আলি, রাহুল কেপি।

প্রধান কোচ: ইগর স্টিমাচ।


You might also like!