Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

Game

2 years ago

Broad received a guard of honor: জীবনের শেষ টেস্টে প্রতিপক্ষের গার্ড অব অনার পেলেন ব্রড

Broad received a guard of honor from the opponent
Broad received a guard of honor from the opponent

 

লন্ডন, ৩০ জুলাই: গতকাল অ্যসেজের তৃতীয় দিনে তার হঠাৎ অবসরের ঘোষণা শুধু প্রতিপক্ষ নয় সারা ক্রিকেট বিশ্ব চমকে দিয়েছিল। আজ তার অবসরের ঘোষণা বাস্তবে রুপ নিল। রবিবার, টেস্টের পঞ্চম দিনে যখন জেমস অ্যান্ডারসনের সঙ্গে ব্যাট করতে নামলেন তখন করতালিতে মুখর হল সারা স্টেডিয়াম। সিঁড়ি দিয়ে নেমে আসার সময় স্টেডিয়ামের চারিদিক ফেটে পড়ল হাততালিতে। দর্শকরা স্ট্যান্ডিং ওভেশন দিলেন। আর শেষবারের মতো মাঠে নামার আগে পেলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের গার্ড অফ অনার। খানিকটা আবেগী হয়ে পড়লেন।

শেষবারের মতো জেমস অ্যান্ডারসনের সঙ্গে জুটি বেঁধে ব্যাটিং করলেন এবং বোলিংও করলেন। গত একদশক ধরে ইংল্যান্ডের পেস বোলিংয়ের মেরুদণ্ড ছিল স্টুয়ার্ট ব্রড ও জেমস অ্যান্ডারসন জুটি। এই জুটি ভাঙতে চলেছে এবার।

You might also like!