Game

2 years ago

Malinga: ক্রিকেট কোচিংয়ের পাশাপাশি মালিঙ্গা এখন গীতিকারও!

In addition to cricket coaching, Malinga is now a singer!
In addition to cricket coaching, Malinga is now a singer!

 

কলম্বো, ৫ ডিসেম্বর: ২০২০ সালে খেলা ছেড়ে দেওয়ার পর মালিঙ্গা এখন কোচিং করান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। এই শ্রীলঙ্কানের জীবন এখন ক্রিকেট ছাড়িয়ে ঢুকে পড়েছে গানের ভুবনেও। মালিঙ্গা এখন গীতিকারও!

গীতিকার মালিঙ্গার প্রথম আত্মপ্রকাশ গতবছর তাঁর ইউটিউব চ্যানেলের মধ্য দিয়ে। তাঁরই লেখা গানের একটি মিউজিক ভিডিও চ্যানেলে বেজেছে তার ইউটিউবে। সিংহলিজ ভাষার ‘পালামুয়ারাতা’ শিরোনামে সেই গানে এক মডেলের সঙ্গে মালিঙ্গা নিজেই অংশ নিয়েছিলেন। কিছুদিন আগে আরেকটি' মালিঙ্গা মিউজিক প্লাস' নামে একটি চ্যানেল খুলেছেন। গত ১০ দিনে মালিঙ্গার লেখা ৩টি গান প্রকাশ পেয়েছে এখানে। এই তিনটি গানই মালিঙ্গার লেখা।তিনি এসব জানিয়েছেন পেশাদারদের যোগাযোগমাধ্যম লিংকডইনের এক পোস্টে।

এরই মধ্যে মালিঙ্গার লেখা ১৪টি গান নিয়ে ‘লাইফ’ নামে একটি অ্যালবাম বেরিয়েছে সিংহলিজ ভাষায়। এর মধ্যে ‘দুরা দাক্কে না’ (বহুদূরে) নামের গান হিন্দিতেও তৈরির কাজ চলছে। শ্রীলঙ্কার প্রতিভাবান একজন শিল্পী এটি গাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মালিঙ্গা বলেছেন,'আমি নিশ্চিত হিন্দিতে গানটি প্রকাশ হলে ভারতের মানুষ পছন্দ করবে।’

You might also like!