Game

2 years ago

ICC WC 2023 : বদলে গেল মহারণের দিন, ১৫ নয় ১৪ অক্টোবর আহমেদাবাদে হবে মহাযুদ্ধ

ICC World Cup 2023 (Symbolic Picture)
ICC World Cup 2023 (Symbolic Picture)

 

নয়াদিল্লি : একদিনের বিশ্বকাপের মোট ন’টি ম্যাচের দিন বদল করা হয়েছে। বদলে গিয়েছে ইডেনের একটি ম্যাচের তারিখও।

ইডেন গার্ডেন্সে ১২ নভেম্বর পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যে ম্যাচও একদিন ১১ নভেম্বর এগিয়ে নিয়ে আসা হল। কারণ ওইদিন কালীপুজো রয়েছে। আরও ছয়টি ম্যাচের দিনও বদলে নতুন করা হয়েছে সূচি। ভারত-পাক বড় ম্যাচ ছাড়াও ভারত ও নেদারল্যান্ডস ম্যাচেরও দিন বদলেছে আইসিসি। আগে ১১ নভেম্বর ভারত বনাম নেদারল্যান্ডস ম্যাচ হওয়ার কথা ছিল। এক দিন পিছিয়ে সেই ম্যাচ হবে ১২ নভেম্বর। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সেই ম্যাচ হবে।

আর বিশ্বকাপে রোহিত শর্মা ও বাবর আজমের দলের ডুয়েলের তারিখ বদলে গেল। পূর্ব নির্ধারিত সূচি থেকে একদিন এগিয়ে, অর্থাৎ ১৪ অক্টোবর আয়োজিত হতে পারে এই মেগা ম্যাচ। ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম । আজ সেটাই জানিয়ে দিল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

You might also like!