Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Game

3 years ago

Lionel Messi : মেসিদের আগমন উপলক্ষে ছুটি ঘোষণা আর্জেন্টিনায়

Holiday announced in Argentina on Messi's arrival
Holiday announced in Argentina on Messi's arrival

 

বুয়েনস আইরেস, ২০ ডিসেম্বর : বিশ্বকাপজয়ী দলের আগমন উপলক্ষে মঙ্গলবার ছুটি ঘোষণা করেছে আর্জেন্টিনা সরকার। পুরো দেশ যেন লিওনেল মেসিদের আনন্দে সামিল হতে পারে, সেকারণেই এই সিদ্ধান্ত নেওয়া।

মেসি-মার্তিনেসদের স্বাগত জানাতে আর্জেন্টিনা সময় অনুযায়ী, মধ্যরাতেও বুয়েনস আইরেসে জড়ো আছেন মানুষ। তবে দুপুরের আগে তাদের অপেক্ষার অবসান ঘটছে না। কেননা বিমানবন্দরে অবতরণের পর দীর্ঘ ভ্রমণ ক্লান্তি দূর করতে রাতের বাকি সময়টা আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের ট্রেনিং সেন্টারে কাটাবেন মেসিরা। যা কি-না এজেইজা বিমানবন্দরের পাশেই অবস্থিত।

দুপুর হলেই সেখান থেকে ছাদখোলা বাসে করে চ্যাম্পিয়ন প্যারেড করবে লিওনেল স্কালোনির দল। মেসির হাতে সেই কাঙ্খিত সোনালী ট্রফিটি দেখার জন্য বাসের চারপাশে প্রচুর ভীড় হবে বলেই ধারণা করা হচ্ছে। প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা চলবে এই প্যারেড। উদযাপনের কেন্দ্রস্থল হিসেবে ঐতিহাসিক স্মৃতিস্তম্ব ওবেলিস্ককে ঠিক করা হয়েছে।

৩৬ বছরের অপেক্ষার পর তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে ৩(৪)-৩(২) ব্যবধানে হারায় তারা।এরপর আর্জেন্টিনার প্রতিটি আনাচে-কানাচেতে বইতে থাকে উৎসবের আবহাওয়া। প্রায় প্রতিটি রাস্তা পরিণত হয় জনসমুদ্রে। উৎসবের মাত্রাটা নিশ্চয়ই কয়েকগুণ বেড়ে যাবে, যখন মেসি তার স্বপ্নের ট্রফি হাতে নিয়ে পা রাখবেন দেশটিতে । বিশ্বকাপ জেতার পরপরই আর্জেন্টিনা অধিনায়ক বলেছিলেন, ‘আর্জেন্টিনায় কতটা পাগলামি হচ্ছে তা দেখতে চাই আমি। আমি চাই তারা অপেক্ষা করুক আমার জন্য। তাদের সঙ্গে উদযাপন করার জন্য আর তর সইছে না আমার।’

You might also like!