Breaking News
 
Abu Taher: নন্দীগ্রাম উপনির্বাচন ঘিরে তৃণমূলে ফের কোন্দল, মমতাকে সরাসরি চ্যালেঞ্জ আবু তাহেরের Ritabrata TMC: জোড়াফুলের অপেক্ষা, বিকল্পে নির্দল! নন্দীগ্রাম-রেজিনগরে লড়াইয়ের প্রস্তুতি ঋত শিবিরের Abhishek Banerjee PA: ১৫ কোটির লেনদেন সুমিতের অ্যাকাউন্টে! সুপ্রিম কোর্টে অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে বিস্ফোরক দাবি রাজ্যের Jyotirmay Singh Mahato: পর্যটনের মানচিত্রে নতুন পুরুলিয়া! ফিল্ম সিটি থেকে বিমানবন্দর, বড় প্রস্তাব নিয়ে শুভেন্দুর কাছে জ্যোতির্ময় Amrita Sinha missing case: ৬ মাস ধরে নিখোঁজ মেয়ে! মুখ্যমন্ত্রীর দরবারে কেঁদে ফেললেন বাবা, কী আশ্বাস দিলেন শুভেন্দু? Rejinagar By Election: ‘আগেও বিজেপিই ছিল, এখনও থাকবে’! মনোনয়ন জমা দিয়ে কেন এমন বললেন হুমায়ুনপুত্র?

 

Game

3 years ago

Heath Streak in critical condition: মৃত্যুর সামনে দাঁড়িয়ে ক্রিকেটার হিথ স্ট্রিক, প্রার্থনা ক্রিকেট বিশ্ব জুড়ে

Former Zimbabwe captain Heath Streak (File Picture)
Former Zimbabwe captain Heath Streak (File Picture)

 

হারারে, ১৪ মে  : মৃত্যুর সঙ্গে লড়ছেন জিম্বাবোয়ের প্রাক্তন অধিনায়ক হিথ স্ট্রিক। গুরুতর অসুস্থ স্টিককে চিকিৎসার জন্যে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যাওয়া হচ্ছে। তবে বাঁচার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন, জিম্বাবোয়ের প্রাক্তন শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী ডেভিড কোলটার্ট। তাঁর কথায়, এই মুহূর্তে একমাত্র অলৌকিক কিছুই স্ট্রিককে বাঁচাতে পারে। তিনি এক টুইটারে লিখেছেন, “জিম্বাবোয়ে এবং বাকি বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে এটা একটা প্রার্থনার যুদ্ধ। হিথ স্ট্রিক, আমাদের দেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার এখন গুরুতর অসুস্থ। আমাদের প্রার্থনা ওর ভীষণ ভাবে দরকার। ওর এবং ওর পরিবারের জন্য প্রার্থনা করছি।”

১৯৯৩ সালে ১০ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার অভিষেক হয়। দেশের হয়ে ১৮৯টি এক দিনের ম্যাচ এবং ৬৫টি টেস্ট খেলেছেন তিনি। টেস্টে ১৯৯০ রান এবং ২১৬টি উইকেট নিয়েছেন। সাদা বলের ক্রিকেটে ২৯৪৩ রান এবং ২৩৯টি উইকেট রয়েছে। ২০০৫-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। দেশকে ২১টি টেস্ট এবং ৬৮টি এক দিনের ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। দুর্নীতিতে জড়িয়ে পড়ার জন্য ২০২১ সালে তাঁকে আইসিসি আট বছরের জন্যে নির্বাসিত করে।

You might also like!