Breaking News
 
TMC :কালীঘাট বনাম ঋতব্রত শিবির! প্রতীক বিতর্কে থানায় অভিযোগ, তুঙ্গে রাজনৈতিক তরজা Giorgia Meloni: মোদি-মেলোনি বন্ধুত্বের চর্চার মাঝেই রসিকতা,‘দিল্লি থেকে ভোটে দাঁড়ান…’, প্রস্তাব উপ-প্রধানমন্ত্রীর CM Suvendu Adhikari: বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড় ঘোষণা, বাংলায় গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম Abhishek Banerjee: ডিজে মামলায় নতুন মোড়, কণ্ঠস্বরের নমুনা নিয়ে হাই কোর্টে অভিষেকের চ্যালেঞ্জ Darkest chapter: ৫০ বছর পর ইতিহাসের পাতায় জরুরি অবস্থা, এনসিইআরটি বইয়ে জায়গা পেল ইন্দিরা জমানার বিতর্কিত অধ্যায় Mamata Banerjee: একুশে জুলাইয়ে অস্তিত্বের লড়াই, ‘বেইমান নই’ বার্তায় সংগঠন ধরে রাখতে মরিয়া কালীঘাট তৃণমূল

 

Game

1 year ago

La Liga 2024-25: মায়োর্কাকে উড়িয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করল হ্যান্সি ফ্লিকের দল

La Liga
La Liga

 

 বার্সেলোনা, ৪ ডিসেম্বর : মঙ্গলবার রাতে লা লিগার ম্যাচে মায়োর্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে কাতালান ক্লাবটি টেবিলের শীর্ষস্থান মজবুত করল। পরপর তিন ম্যাচে পয়েন্ট হারানোর পর অবশেষে জয়ে ফিরল হ্যান্সি ফ্লিকের দল বার্সেলোনা।
প্রথমার্ধে ১-১ সমতায় খেলা শেষ হয়। ম্যাচের ১২ মিনিটে গোল করেন তোরেস। এরপর প্রথমার্ধের ৮৮ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। মাফেয়োর পাস থেকে গোল করেন মুরিকি।
দ্বিতীয় অর্ধে ম্যাচের রং পাল্টে যায়। একটার পর একটা আক্রমনে গিয়ে চার চারটি গোল করে বার্সেলোনা। ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রাফিনহা। ৭৪ মিনিটে আবার গোল করেন এই ব্রাজিলিয়ান।এরপর ৭৯ মিনিটে বদলি নেমে গোল করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। আর ৮৪ মিনিটে বার্সার হয়ে পঞ্চম গোলটি করেন পাউ ভিক্টর।
১৬ ম্যাচে ১২ জয়ে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। বার্সার থেকে ২ ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। ১৫ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো।

You might also like!