Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Ilkay Gundowan : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মানির অধিনায়ক ইলকায় গুন্দোয়ান

Ilkay Gundowan (symbolic picture)
Ilkay Gundowan (symbolic picture)

 

জার্মানি, ২০ আগস্ট : আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মানির অধিনায়ক ইলকায় গুন্দোয়ান। ৩৩ বছর বয়সী এই মিডফিল্ডার এক ইনস্টাগ্রাম বার্তায় জাতীয় দল থেকে অবসরের ঘোষণা করেন। সম্প্রতি জার্মানিতে শেষ হওয়া ইউরো চ্যাম্পিয়নশিপে জার্মানিকে নেতৃত্ব দিয়েছিলেন গুন্দোয়ান। গুন্দোয়ান লিখেছেন, ‘অনেক চিন্তাভাবনার পর এ সিদ্ধান্তে এসেছি। তাছাড়া জাতীয় দলকে বিদায় বলার এটাই সময় বলে মনে করি ।’ জার্মানির হয়ে তিনি প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ২০১১ সালে। গত ১৩ বছর জার্মানির জার্সি গায়ে খেলেছেন। গুন্দোয়ান লিখেছেন, ‘আমি দেশের হয়ে ৮২টি আন্তর্জাতিক ম্যাচ খেলার পর বিদায় নিচ্ছি, যেটা আমি কখনও স্বপ্নেও ভাবিনি।’


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…