Game

57 minutes ago

FIFA World Cup 2026: মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

France vs Morocco FIFA World Cup 2026
France vs Morocco FIFA World Cup 2026

 

কলকাতা, ১০ জুলাই : র‍্যাঙ্কিং আর পারফরম্যান্সের বিচারে বস্টনে মরক্কোর চেয়ে এগিয়ে ছিল ফ্রান্স। সুতরাং ম্যাচের ফলাফলটা ফরাসিদের পক্ষেই যাওয়ার কথা ছিল। আর সেটাই হল। মরক্কোকে ২-০ গোলে হারালো ফ্রান্স। তবে প্রথমার্ধে কিলিয়ান এমবাপের পেনাল্টি মিস ও একাধিক সুযোগ হাতছাড়া করায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে অনবদ্য পারফর্ম করে দিদিয়ের দেশমের দল সহজেই জয় তুলে নিল মরক্কোর বিরুদ্ধে। এমবাপে এবং দেম্বেলের দুটি গোলে বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে গত বারের রানার আপরা। ম্যাচের শুরু থেকেই খেলার নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। প্রথম ২০ মিনিটে একাধিক আক্রমণে মরক্কোর রক্ষণ ফরাসিরা কাঁপালেও মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বোনোর অনবদ্য প্রতিরোধে গোল পাইনি এমবাপে-দেম্বেলেরা।

২৫ মিনিটে এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায় ফ্রান্স। পেনাল্টি বক্সের মধ্যে এমবাপেকে ফাউল করেন মরক্কোর নৌশাইর মাজরোউই। ভিএআর চেকের পর পেনাল্টি পায় ফ্রান্স।তবে স্পটকিক থেকে গোল করতে ব্যর্থ হয় এমবাপে। এমবাপের দুর্বল শট ফিরিয়ে দেন মরক্কোর গোলরক্ষক। প্রথমার্ধে দাপট দেখিয়েও গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে ফ্রান্স।

দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে প্রথম গোলের দেখা পায় ফ্রান্স। গোল করেন এমবাপে। এই বিশ্বকাপে এমবাপের অষ্টম গোল হয়ে গেল। আর এই গোলে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসিকে ছুঁয়ে ফেললেন এই ফরাসি তারকা। এরপর ৬ মিনিটের মাথায় দ্বিতীয় গোল করেন উসমান দেম্বেলে। ৭৭ মিনিটে এমবাপেকে তুলে নেন কোচ দেশম। এই পরেও একাধিক আক্রমণে যায় ফ্রান্স। অবশ্য কোনো আক্রমণেই জালের দেখা পায়নি তারা।

You might also like!