Breaking News
 
Jagadish Basunia: পুজোর আগেই বিজেপিতে যোগ ১৭ এনসিপিআই সাংসদের? জগদীশ বসুনিয়ার দাবিতে তুঙ্গে জল্পনা Adult star Tina Nandi: সরকারি বাংলোয় ‘পর্নস্টার’কে বিশেষ আতিথেয়তার অভিযোগ! নয়া ভিডিও ঘিরে বিতর্কে ওড়িশা Calcutta High Court: বিশ্ববিদ্যালয় চত্বরে ‘বহিরাগত’ প্রবেশে রাশ? যাদবপুর মামলায় দ্রুত শুনানির আর্জি হাই কোর্টে Sanchita Pradhan Dey: নন্দীগ্রামে সঞ্চিতার উপরই ভরসা! নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো প্রার্থীকে কেন বেছে নিল তৃণমূল? Dilip Ghosh: ‘চাকর-বাকরকেও প্রার্থী করা যায়’, আগেভাগে প্রার্থী ঘোষণা নিয়ে কালীঘাট তৃণমূলকে কটাক্ষ দিলীপের Kalighat TMC: জল্পনার অবসান, নন্দীগ্রামে প্রার্থী নন মমতা! রেজিনগরে কালীঘাট তৃণমূলের মুখ কে?

 

Game

3 years ago

Shyamal Ghosh: প্রয়াত বাংলার প্রাক্তন ফুটবলার শ্যামল ঘোষ

Shyamal Ghosh
Shyamal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বাংলার ক্রীড়া জগতে শোকের ছায়া, ৭৩ বছর বয়সে প্রয়াত হলেন বাংলার কিংবদন্তি ফুটবলার শ্যামল ঘোষ। মঙ্গলবার সন্ধেয় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। ময়দানের তিন প্রধান- মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান- তিন ক্লাবেই তিনি তার ছাপ রেখেছেন বরাবর। বাংলার হয়ে জিতেছিলেন সন্তোষ ট্রফিও, এছাড়া ও বাংলা কে দিয়েছেন একাধিক ট্রফি।  

শুধু ফুটবলার নয় কোচ হিসেবেও তিনি তার নজির রেখেছেন বাংলার ময়দানে। পাহাড়ি বিছে ওরফে ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া তাঁর ই তত্বাবধানে  নিজেকে উন্মিলিত করেছিলেন ক্রীড়া জগতেরর কাছে। নিজের কোচের প্রয়াণে স্তব্ধ বাইচুং, তাঁর আত্মার শান্তি কামনা করেছেন বাইচুং। 

দীর্ঘদিন ধরে হৃদরোগের সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি বুকে স্টেন্টও বসেছিল তাঁর। প্রতিদিনের মতো আজ সকালেও নিয়মিত রুটিন মেনে কসবা সমন্বয়ে বেশ কিছুক্ষন সময় ও কাটান। উল্লেখ্য এই ক্লাবের  সকল ক্রীড়া অনুষ্ঠানের সাথে অতোপ্রতো ভাবে জড়িত ছিলেন তিনি।  কিন্তু বিকেলে হঠাৎই বুকে ব্যথা হয়। তাঁকে ভরতি করা হয় বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে। সেখানেই প্রয়াত হন তিনি। 

You might also like!