Game

3 years ago

Football : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্প্যানিশ তারকা রামোস

Football
Football

 

মাদ্রিদ, ২৪ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন স্প্যানিশ তারকা সের্জিও রামোস। বৃহস্পতিবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে স্পেনের হয়ে আর কখনও মাঠে না নামার ঘোষণা করেন তিনি। যদিও বৃহস্পতিবার সকালে স্পেনের জাতীয় দলের কোচ স্পষ্টই জানিয়ে দিয়েছেন, দলে আর প্রয়োজন নেই তাঁকে। আর তার কয়েক ঘন্টার মধ্যেই অভিমানে আন্তর্জাতিক ফুটবলকে আলবিদা জানালেন স্প্যানিশ তারকা ফুটবলার রামোস। রামোসের আচমকা অবসরের সিদ্ধান্তে অনেকেই বিস্মিত।


স্পেনের হয়ে জার্সি গায়ে ১৮০টি ম্যাচ খেলেছেন। বিশ্বকাপের পাশাপাশি ইউরো কাপ জয়ী দলের সদস্যও ছিলেন। যদিও কাতার বিশ্বকাপে দলে জায়গা পাননি তিনি। তবুও আশায় ছিলেন, হয়তো ফের ডাক পাবেন। ১৮ বছর বয়সে প্রথমে স্পেনের জার্সি গায়ে সবুজ ঘাসে পা রেখেছিলেন ৩৬ বছর বয়সী রামোস। সময়ের সঙ্গে সঙ্গে দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার হয়ে উঠেছিলেন। ২০০৮ ও ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়ানশিপের পাশাপাশি ২০১০ সালের স্পেন বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। ১৮ বছরে একাধিকবার দলকে যেমন অবিশ্বাস্য জয় এনে দিয়েছেন, তেমনই বহুবার নিশ্চিত পতন রোধ করেছেন। একাধিকবার স্পেনের অধিনায়কত্বও পালন করেছিলেন। দেশের হয়ে ১৮০ ম্যাচ খেললেও কাতার বিশ্বকাপে বয়সের কারণে তাঁকে দলে রাখেননি কোচ।

You might also like!