
কলকাতা : ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবল সচিব সুপ্রকাশ গড়গড়ি। লাল-হলুদের এই দাপুটে সচিব ৮০ বছর বয়সে কালীঘাটে নিজের বাড়িতে রাত একটায় নাগাদ নিভৃতে বিদায় নিলেন তিনি।
১৯৮৮ সালে ইস্টবেঙ্গল ক্লাবে অর্থ জোগানের ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন কিংবদন্তি লতা মঙ্গেশকর। ইস্টবেঙ্গল ক্লাবে এসে গেয়েছিলেন মেলোডি কুইন। এটা সম্ভব হয়েছিল ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন সচিব সুপ্রকাশ গড়গড়ির সৌজন্যেই। তাছাড়া ইস্টবেঙ্গল ক্লাবের হয়ে অক্লান্তভাবে অনেক কাজই করেছেন । ইস্টবেঙ্গলের সেই দাপুটে সচিববের প্রয়াণে ময়দানে নেমে এসেছে শোকের ছায়া।
