
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আর কয়েক দিন অপেক্ষা। তারপরেই যুক্তরাষ্ট্রের এমএলএসে অভিষেক হতে চলেছে লিওনেল মেসির। অভিষেকের আগেই মেসির নামে স্যান্ডউইচ বিক্রি হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি রেস্টুরেন্টে। নাম দেয়া হয়েছে ‘মেসি চিকেন স্যান্ডউইচ’।
যুক্তরাষ্ট্রে হার্ড-রক ক্যাফে রেস্টুরেন্টে ‘মেসি চিকেন স্যান্ডউইচ’ নামে একটি খাবার তৈরি করে তার প্রচারণা চালাচ্ছে। এই খাবারের প্রচারনায় মেসি নিজেই উপস্থিত ছিলেন। সেই স্যান্ডউইচ প্রচারণার জন্য একটি ভিডিও প্রকাশ করেছে রেস্টুরেন্টটি। এই ভিডিওতে মেসিকে প্রধান শেফ (পাচক) দেখানো হয়েছে।
