Game

2 years ago

ICC WC 2023 ভারত-পাকিস্তান ম্যাচের জন্য ছাড়া হয়েছে বাড়তি টিকিট, আজ থেকে পাওয়া যাচ্ছে অনলাইনে

ICC WC Ind vs Pak (File picture)
ICC WC Ind vs Pak (File picture)

 

মুম্বাই, ৮ অক্টোবর : আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। প্রায় সকলেই এই ম্যাচের টিকিট চান। তাই বিপুল টিকিটের চাহিদার কথা মাথায় রেখে প্রথম থেকেই আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই ম্যাচ আয়োজন করা হয়েছে।

প্রথম দফার সব টিকিট এক ঘণ্টাতেই বিক্রি হয়ে গেছে।এই ম্যাচে টিকিটের চাহিদার কথা ভেবে আরও ১৪ হাজার টিকিট সাধারণ ক্রিকেটপ্রেমীদের জন্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আজ রবিবার দুপুর ১২টা থেকে অনলাইনে পাওয়া যাচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচের এসব টিকিট। সেমিফাইনাল বা ফাইনালে ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়া অনিশ্চিত। তাই লিগ পর্বের এই ম্যাচের টিকিটের জন্য চাহিদা তুঙ্গে।

You might also like!