Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

Game

2 years ago

European Championship : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ : এমবাপেদের হারিয়ে শিরোপার মঞ্চে স্পেন

spain won (symbolic picture)
spain won (symbolic picture)

 

মিউনিখ, ১০ জুলাই ঃ মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় মঙ্গলবার রাতে প্রথম সেমি-ফাইনালে ২-১ গোলে জিতেছে লুইস দে লা ফুয়েন্তের দল। সেই সঙ্গে উঠে গেল ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে। আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ ট্রফি জয়ের রেকর্ড থেকে একধাপ দূরে থাকল স্পেন। রোমাঞ্চকর লড়াইয়ে তিনটি গোলই হয়েছে ২৫ মিনিটের মধ্যে। রান্দাল কোলো মুয়ানির গোলে পিছিয়ে পড়া স্পেন সমতায় ফেরে ইয়ামালের গোলে। জয়সূচক গোলটি করেন দানি ওলমো। টুর্নামেন্টে ছয় ম্যাচ খেলে সবগুলোই জিতল স্পেন।রবিবার বার্লিনের ফাইনালে তিনবারের চ্যাম্পিয়ন স্পেন মুখোমুখি হবে দ্বিতীয় সেমি-ফাইনালে ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের মধ্যে বিজয়ীর।দ্বিতীয় সেমি ফাইনাল বুধবার। 

You might also like!