Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Europa League: ইউরোপা লিগ: শেষ মুহূর্তে হার এড়াল ম্যানচেস্টার ইউনাইটেড

Porto v Manchester United
Porto v Manchester United

 

ম্যানচেস্টার, ৪ অক্টোবর : বৃহস্পতিবার রাতে ইউরোপা লিগে পর্তুগিজ ক্লাব পোর্তোর মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৩-৩ গোলে আমিমাংসিত থেকেছে ম্যাচটি। পোর্তোর হয়ে জোড়া গোল করেন সামু ওমোরোদিওন, আর একটি গোল করেছেন পেপে। ইউনাইটেডের হয়ে একটি করে গোল করেন মার্কাস রাশফোর্ড, রাসমুস হইলুন্দ ও হ্যারি ম্যাগুইয়ার।

অথচ এদিন শুরুটা ভালোই করেছিল রেড ডেভিলরা। ম্যাচ শুরুর সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন মার্কাস রাশফোর্ড। এর ১২ মিনিট পরই গোল করেন হইলুন্দ। ২-০ লিড। তবে রেড ডেভিলদের এই অবস্থান বেশিক্ষণ স্থায়ী হল না। ২৭তম মিনিটে পেপে গোল করেন পোর্তোর হয়ে। এর ছয় মিনিট পর আবার গোল পোর্তোর।সমতা ফেরান সামু। ২-২ ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে রেড ডেভিলদের হতাশ করে ৫০তম মিনিটে দলকে এগিয়ে দেন সামু। এরপর একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি ইউনাইটেড। তার ওপর ৮১ মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ব্রুনো। তাতে ১০ জনের দল হয়ে যায় রেড ডেভিলরা। হারের পথেই এগিয়ে যাচ্ছিল টেন হ্যাগের দল। এমন সময় ত্রাণকর্তা হয়ে ম্যাগুইয়ার ৭৮ মিনিটে বদলি নেমে যোগ করা সময়ে গোল করে টেন হ্যাগের দলকে বাঁচান ।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…